Sunday, May 2, 2021

সূরা নাস (বাংলা অর্থসহ উচ্চারণ)

 


ِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)

١.قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

১.কুল আউযু বিরাব্বিন নাস

বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,


٢. مَلِكِ النَّاسِ

২.মালিকিন্ নাস

মানুষের অধিপতির ।


٣.إِلَهِ النَّاسِ

৩.ইলাহিন্ নাস

মানুষের মা’বুদের ।


٤.مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

৪.মিন্ শররিল ওয়াস্ ওয়াসিল খান্নাস

তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,


٥.الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

৫.আল্লাযী ইউওযাসবিসু ফী ছুদুরিন্নাস

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে ।


٦.مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ

৬.মিনা জিন্নাতি ওয়ান্নাস

জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে ।


No comments:

Post a Comment